বাংলার মহান নেতা(শেরে বাংলার) মৃত্যুবার্ষিকী আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 10:40 দুপুর
•
257 বার পঠিত
যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে! বাংলার তীক্ষ্ণ মেধাসম্পন্ন নেতা, শেরে বাংলা তাঁর মেধা ও মনন দিয়ে কঠিন পথ অতিক্রম করে এসেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য রাজনীতিবিদ।
একজন বাঙালি রাজনীতিবিদ হিসেবে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কূটনীতিক ও রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি কলকাতার মেয়র, সাবেক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, গভর্নর এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।