বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে ৩৫০ সিসির মোটরসাইকেলের অনুমতি

মোহাম্মদ খাইরুল আমিন 09 সেপ্টেম্বর 2023, 05:57 বিকাল 402 বার পঠিত
বাংলাদেশে ৩৫০ সিসির মোটরসাইকেলের অনুমতি

বাইকপ্রেমীদের জন্য সুখবর! অবশেষে দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে সরকার। এর আগে বাংলাদেশে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানি বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারবে বিভিন্ন উচ্চ সিসির মোটরসাইকেল। ফলে দেশে এখন থেকে পাওয়া যাবে রয়েল এনফিল্ডের বেশ কিছু মডেলের মোটরসাইকেল। 

মোটরসাইকেল উৎপাদনকারী ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো মনে করছে, সিসিসীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল দেশের অবকাঠামোগত উন্নয়নে। অনুমোদনের ফলে দেশের বাজারে বাড়বে মোটরসাইকেল বিক্রি। এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে।