বাংলাদেশ থেকে করোনার ওষুধ কিনতে আগ্রহী ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
19 এপ্রিল 2021, 09:35 সকাল
•
248 বার পঠিত
করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় কার্যকরী ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ বাংলাদেশ থেকে কিনতে চায় ভারত।
ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন দেশটির কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। রোববার টুইটারে মুখ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জানান, করোনা রোগীদের বাঁচাতে রেমডেসিভির প্রয়োজন। ঝাড়খণ্ডে বর্তমানে রেমডেসিভির দারুণ সংকট। ভারতের কোনো কোম্পানির কাছে এ ওষুধ পাওয়া যাচ্ছে না। এজন্য বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির কাছ থেকে ১০ লাখ ডলার মূল্যের রেমডেসিভির কিনতে চেয়েছেন তিনি।