বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাজেট অধিবেশন শুরু ১০ জুন

অনলাইন নিউজ পোর্টাল 06 জুন 2020, 08:19 রাত 645 বার পঠিত
বাজেট অধিবেশন শুরু ১০ জুন

জাতীয় সংসদ ভবনে আগামী ১০ জুন থেকে শুরু হবে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। সংক্ষিপ্ত এই বাজেট অধিবেশনের ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে ১১ জুন। তবে এর আগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সব এমপিদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। 
অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ এমপিদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে।অধিবেশনে এমপিদের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে। 

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, বাজেটের ওপর আলোচনা হবে সংক্ষিপ্ত। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০ থেকে ১৫ ঘণ্টা আলোচনা হতে পারে। আর ৮ থেকে ১০ কার্যদিবসের মধ্যে বাজেট অধিবেশন শেষ করা হবে। তবে সার্বিক বিষয়ে ১০ জুন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতির বিষয়ে বেশ কিছু নিয়ম মানা হচ্ছে। অধিবেশন চলাকালীন প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদে প্রবেশ করতে দেয়া হবে না। বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সংসদে প্রবেশ করতে দেয়া হবে না। ১১ জুন বাজেট ডকুমেন্ট সংসদ ভবনের মিডিয়া সেল থেকে প্রদান করা হবে।