শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাগেরহাটে বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ড

অনলাইন নিউজ পোর্টাল 18 এপ্রিল 2021, 02:38 দুপুর 624 বার পঠিত
বাগেরহাটে বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ড

বাগেরহাটে এক বেকারিতে অগ্নিকাণ্ড ঘটেছে আগুন লেগে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে কারখানার দোতলার কাঠের গুড়ির স্তূপ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার রাতে বাগেরহাট শহরের নাগের বাজারের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার কারখানায় অগ্নিকাণ্ডটি ঘটে।
নিহত আজিম শেখ বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ সরদারের ছেলে।

এলাকাবাসী, রেড ক্রিসেন্টের সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে কারখানার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।