আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জানুয়ারী 2021, 02:50 দুপুর
•
249 বার পঠিত
পঞ্চম ধাপের ৩১ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভা হতে যাচ্ছে আজ।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। গত ১৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের দিনটি নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি।