বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আটক জরিমানায় চলছে চতুর্থ দিনের কঠোর লকডাউন

অনলাইন নিউজ পোর্টাল 04 জুলাই 2021, 10:02 দুপুর 151 বার পঠিত
আটক জরিমানায় চলছে চতুর্থ দিনের কঠোর লকডাউন

করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) চতুর্থ দিন আজ। বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। 

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন এবং তৃতীয় দিনে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া তৃতীয় দিনে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়। তবে ‘পাঁচ আনি’ মামলা হিসেবে পরিচিত এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের ধার্য করা জরিমানার টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন গ্রেপ্তারদের বেশিরভাগ।