আশুলিয়ায় পথচারীদের পিটুনিতে বাস চালকের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 আগস্ট 2022, 11:23 দুপুর
•
211 বার পঠিত
ঢাকার আশুলিয়ায় এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে বিতণ্ডা শুরু। এর পর পথচারীদের পিটুনিতে মারাই গেলেন বাস চালক। এই তথ্য জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান, গতকাল মঙ্গলবার আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটেছে।
পিটুনিতে মৃত বাস চালকের নাম আরিফুল ইসলাম (২৯)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বেশগ্রিপাড়ার মো. মোস্তফার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া ভাসায় থাকতেন। কিরনমালা পরিবহনের একটি বাস চালাতেন তিনি।
এসআই কবির জানান, তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন যে এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে ঝগড়ার জের ধরে পথচারীরা মিলে চালককে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে আরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।