শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

মোহাম্মদ খাইরুল আমিন 24 ফেব্রুয়ারি 2025, 10:54 দুপুর 232 বার পঠিত
আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে।

রোববার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারণ জানতে চাইলে শাহীনুর বলেন, ‘প্রশাসনিক কারণে’ নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে।

এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, রোববার ভোরে আশুলিয়ার জিরাব এলাকায় নিজ বাড়িতে নাট্য অভিনেতা আজাদকে গুলিসহ বেশ কিছু অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।

কেউ কেউ বলছেন, ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ওসিকে নিয়ে অনেক অভিযোগ ছিল।

গত ৫ জানুয়ারি আশুলিয়ার থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন নূর আলম সিদ্দিক।