আরো ৬ এমপি করোনা আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
07 নভেম্বর 2020, 11:18 রাত
•
250 বার পঠিত
কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরো ছয়জন সংসদ সদস্য। শনিবার তাদের করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ ফলাফল এসেছে।
এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন উপমন্ত্রী ও একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্যও রয়েছেন।
করোনা আক্রান্ত এমপিরা হলেন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু আগে এমপিদের করোনা টেস্ট করা হয়। রোববার থেকে এ বিশেষ অধিবেশন শুরু হবে। অধিবেশনে অংশ নেবেন এমন কর্মকর্তা কর্মচারি, সাংবাদিকদেরও করোনা টেস্ট করা হয়েছে।