বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরো ১৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল 26 অক্টোবর 2021, 08:20 সকাল 232 বার পঠিত
আরো ১৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত

ক্রমেই বৃহৎ পরিসরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা ১৯০ জন। এরমধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরে ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৭ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৯১ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।