বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

আর্জেন্টিনার আগুয়েরো করোনায় আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল 22 জানুয়ারী 2021, 11:07 দুপুর 293 বার পঠিত
আর্জেন্টিনার আগুয়েরো করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ৩২ বছর বয়সী তারকা।

নিজের অফিসিয়াল টুইটারে আগুয়েরো লেখেন, ‘আমার কিছু উপসর্গ দেখা দিয়েছে এবং আরোগ্যের জন্য আমি ডাক্তারের নির্দেশনা অনুসরণ করছি। ’ 

চোটের কারণে চলতি মৌসুমে তিনি মাত্র মাঠে নেমেছেন ৫ ম্যাচে। খেলেছেন ১৪১ মিনিট। স্বেচ্ছা-আইসোলেশনে থাকায় গত তিন ম্যাচে আগুয়েরোকে পায়নি সিটিজেনরা। এবার আরও দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।