আড়াই ঘণ্টা পর কুমিল্লার সঙ্গে রেল যোগাযোগ চালু
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 মে 2022, 10:45 দুপুর
•
234 বার পঠিত
প্রায় আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কুমিল্লায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তাই বন্ধ হয়ে গিয়েছিল রেল যোগাযোগ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তেলবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে আসে। ঘটনাটি ঘটে নগরীর শাসনগাছা এলাকায়। চট্টগ্রাম থেকে তেল নিয়ে সিলেট যাচ্ছিল ট্রেনটি। তখন দুর্ঘটনায় পড়ে। এই কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেল রুটে ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনায় পড়া ট্রেনের উদ্ধারের কাজ শুরু করে। এরপর রাত ১টার দিকে আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে।