শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আর বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

মোহাম্মদ খাইরুল আমিন 12 ফেব্রুয়ারি 2022, 04:23 দুপুর 345 বার পঠিত
আর বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের আর ছুটি বাড়ানো হচ্ছে না বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ।

মন্ত্রী শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরো কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে সেটা আর বাড়াতে হবে না।

তিনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করবো।