বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আমাদের টিকার কোনো ঘাটতি পরবে না: স্বাস্থমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 02 নভেম্বর 2021, 07:27 বিকাল 429 বার পঠিত
আমাদের টিকার কোনো ঘাটতি পরবে না: স্বাস্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের টিকার কোনো অভাব হবে না। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে যার যার প্রয়োজন সবার জন্য টিকার ব্যবস্থা করা হবে। আমরা সেই অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি। 
তিনি বলেন, আমাদের হাতে ফাইজারের অনেক টিকা রয়েছে। আমরা ৯৬ লাখ টিকা পেয়েছি এবং হাতে আছে প্রায় ৮২ লাখ। আমাদের প্রতিশ্রুতির আরো ৯২ লাখ আছে।

সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিশুশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে প্রয়োজন তিন কোটি টিকা। এরই মধ্যে দুই কোটি টিকা নিশ্চিত করা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বেশি পরিমাণে ফাইজার ও মডার্নার টিকা দেবে আমাদের।