বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আল্লাহর নিষিদ্ধ কার্যক্রম বর্জন করাই সবচেয়ে উত্তম

অনলাইন নিউজ পোর্টাল 11 ডিসেম্বর 2021, 09:28 সকাল 277 বার পঠিত
আল্লাহর নিষিদ্ধ কার্যক্রম বর্জন করাই সবচেয়ে উত্তম

স্বাধীনতা মহান আল্লাহর বিশেষ দান। তার অফুরন্ত এক নিয়ামতের মধ্যে অন্যতম। এই নিয়ামত পেয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ঈমানী দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। তবে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আবার বিজয়ের আনন্দ প্রকাশ করতে গিয়ে আল্লাহর নিষিদ্ধ পথও অবলম্বন করা যাবে না। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে পেশ ইমাম এসব কথা বলেন। রাজধানীর বিভিন্ন মসজিদে জায়গা সঙ্কুলান না হওয়ায় অনেক মুসল্লিকে রাস্তার ওপর জুমার নামাজ আদায় করতে দেখা গেছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, স্বাধীনতা আল্লাহ তায়ালার একটি বড় নেয়ামত। এই নেয়ামত প্রাপ্তির জন্য বৈধ আনুষ্ঠানিকতা পালনের সাথে সাথে আল্লাহ তায়ালার শুকর ও কৃতজ্ঞতা আদায়কে সর্বাগ্রে রাখতে হবে। আল্লাহ মানুষের জন্মগত বৈশিষ্ট্য ও চাহিদার উপযোগী ভূখন্ডে তার জন্মের ব্যবস্থা করেছেন বলে আমরা মানুষ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের অধিবাসী হয়েছি। একটি স্বাধীন ভূখন্ডের স্বাধীনতার প্রথম বৈশিষ্ট্য হলো নিরাপত্তা। সে জন্য হযরত ইবরাহীম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাকে নিজ নগরী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন তখন সে ভূখন্ডের জন্য প্রথম যে দোয়াটি করেছিলেন তা হলো নিরাপত্তার দোয়া। এ দোয়া সম্পর্কে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন, ‘স্মরণ করো সেই সময়ের কথা যখন ইবরাহিম বলেছিল ‘হে আমার প্রতিপালক! এই নগরীর তুমি নিরাপত্তা দান কর’। সূরা বাকারা আয়াত ১২৬। নিরাপত্তার অর্থ ব্যাপক।