বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আল্লাহর নামের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি

অনলাইন নিউজ পোর্টাল 13 নভেম্বর 2020, 06:12 বিকাল 394 বার পঠিত
আল্লাহর নামের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি

ভাস্কার্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম অঙ্কিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে গণসমাবেশ করেছে তৌহিদি জনতা ঐক্য পরিষদ।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা ধুপখোলা মাঠে গণসমাবেশ করেছে তৌহিদি জনতা ঐক্য পরিষদ।

মূর্তিবিরোধী এ গণসমাবেশে তৌহিদি জনতা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন রুখে দিবো।

তিনি বলেন, যদি এ দেশের টাকা দিয়ে মূর্তি স্থাপন করা হয় তাহলে কঠোর আন্দোলন হবে, সংগ্রাম চলছে।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি প্রশাসনকে অনুরোধ করবো, আমরা মারামারি করতে চাই না,  শুধু চাই সুন্দর একটা ব্যবস্থা করা হোক। এমন ব্যবস্থা যে, কিয়ামত পর্যন্ত মানুষ তার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) জন্য দোয়া করে।

মূর্তি স্থাপন বন্ধ করা না হলে ভয়াবহ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।