শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আখাউড়ায় বেকারিতে আগুন

অনলাইন নিউজ পোর্টাল 08 জানুয়ারী 2021, 10:51 দুপুর 82 বার পঠিত
আখাউড়ায় বেকারিতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেকারিতে আগুন লেগে তৈরি পণ্যসামগ্রী, ময়দা, চিনি, তেল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ভোরে পৌর শহরের লালবাজারে বি. বাড়িয়া বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আখাউড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার চান মিয়া সরকার যুগান্তরকে বলেন, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, বেকারির চুলার জ্বলন্ত লাকড়ি থেকে আগুন লাগতে পারে।