বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন

মোহাম্মদ খাইরুল আমিন 02 নভেম্বর 2022, 08:01 সকাল 206 বার পঠিত
আজ  স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন

আজ বুধবার শুরু হচ্ছে উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের শতাধিক এলাকার নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোটগ্রহণ।

 নির্বাচনের সব প্রস্তুতি শেষ জানান নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান । সব কেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় রয়েছেন।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

আজ বুধবার চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। চার পৌরসভা হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভা।

তিন উপজেলায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণও করবে ইসি। তিন উপজেলা হলো- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর উপজেলা। এছাড়া নেত্রকোণা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনও হবে।

এছাড়া ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন হবে। ইউপিগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা, কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল, জামালপুর উপজেলার মেলান্দহের আদ্রা ও ফুলকোচা, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।