বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজও তিনটি ট্রেন ছাড়ল দেরিতে

মোহাম্মদ খাইরুল আমিন 28 এপ্রিল 2022, 01:04 দুপুর 191 বার পঠিত
আজও তিনটি ট্রেন ছাড়ল দেরিতে

বুধবার থেকে ট্রেনে করে ঈদে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার। সেই যাত্রার দ্বিতীয় দিন। তবে বুধবারের মতো আজও ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের অতো ভিড় নেই। তবে আজও তিনটি ট্রেন ছেড়েছে দেরিতে। 

সড়কপথের চেয়ে রেলপথে ঈদে ঘরে ফেরা অনেকটা সহজ। নির্দিষ্ট সময় ট্রেন ছাড়লে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা থাকে বেশিরভাগ সময়। পথে ভোগান্তি থাকে না। এসব কারণে ঈদে ট্রেনের টিকিটের জন্য মানুষের এতো আগ্রহ থাকে। 

তবে ট্রেনের এই ঈদযাত্রার প্রথম দিন বুধবারে কমলাপুর থেকে কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছিল। স্টেশন কর্তৃপক্ষ জানাচ্ছে, আজ তিনটি ট্রেন দেরিতে ছেড়েছে। এর মধ্যে অবশ্য একটা ট্রেন দেরিতে আসায় কর্তৃপক্ষ বিকল্প আরেকটি ট্রেন দিয়ে   নির্ধারিত সময়ে যাত্রার ব্যবস্থা করেছে।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা ছিল। সেটি ছেড়েছে ৮ট ৫০ মিনিটে। চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু, সেটি স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সেটি দেরি করবে জেনে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে করে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।