বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল 04 ফেব্রুয়ারি 2021, 10:32 দুপুর 243 বার পঠিত
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

 গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বিতরণকারী সংস্থা ‘তিতাস গ্যাস কর্তৃপক্ষ’ জানিয়েছে, জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগ ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এসব এলাকায় নির্দিষ্ট এই সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।