আজ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি
অনলাইন নিউজ পোর্টাল
•
14 এপ্রিল 2021, 09:56 সকাল
•
887 বার পঠিত
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়েই চলছে। এই পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিকভাবে চলতে থাকলে পরিনাম ভয়াবহ হবে বলে আশংকা বিশ্লেষকদের। তাই সংক্রমণ রোধে, মানুষেকে সচেতন করার লক্ষে আজ বুধবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী আট দিনের (১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত) কঠোর বিধিনিষেধ ।
মন্ত্রিপরিষদের ১৩ দফা প্রজ্ঞাপনে সুস্পষ্ট বলা হয়েছে গণমাধ্যমসহ অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস , তাদের কর্মী ও নিজস্ব পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্পকারখানা চালু রাখা যাবে তবে তাদের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন নিশ্চিত করতে হবে।