বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে দেশে করোনা টিকার বুস্টার ডোজ শুরু

মোহাম্মদ খাইরুল আমিন 28 ডিসেম্বর 2021, 12:00 দুপুর 336 বার পঠিত
আজ থেকে দেশে করোনা টিকার বুস্টার ডোজ শুরু

দেশে আজ মঙ্গলবার থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।

লোকমান হোসেন জানান, গত কিছুদিনে ওমিক্রনের কারণে বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। আমাদের দেশে কিছু পরিমাণে ওমিক্রন পাওয়া গেছে। ওমিক্রনের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে টিকা নিতে হবে ও মাস্ক পরতে হবে।

তিনি আরো জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিষয়ে স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলা হয়েছে, যাতে সেসব এলাকার রিকশাচালক থেকে শুরু করে সবাই টিকা নেন।

লোকমান হোসেন জানান, বাংলাদেশ টিকা উৎপাদন করে না। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সবাইকে টিকা দিতে পারছি।

এর আগে, ১৯ ডিসেম্বর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে দেশে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম শুরু হয়। ঐদিন রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) কার্যক্রমটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ঐ সময় স্বাস্থমন্ত্রী বলেছিলেন, টিকা নিবন্ধনের প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’য় বুস্টার ডোজ সংক্রান্ত তথ্য ২৮ ডিসেম্বরের আগে প্রস্তুত হচ্ছে না। তবে ‘সুরক্ষ’ প্ল্যাটফর্মে আপডেট তথ্য না এলেও দেশে বুস্টার ডোজের কার্যক্রম চলমান থাকবে।