বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

মোহাম্মদ খাইরুল আমিন 19 জানুয়ারী 2022, 09:49 সকাল 375 বার পঠিত
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপ লাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।