শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

মোহাম্মদ খাইরুল আমিন 22 অক্টোবর 2022, 10:31 দুপুর 302 বার পঠিত
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

২২ অক্টোবর আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। ৬ষ্ঠ বারের মতো এবার দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে জনসাধারণকে সচেতন করার কর্মসূচি নেয়া হয়েছে ।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এরপর সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার।