আজ দেশে করোনায় বেড়েছে মৃতের সংখ্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
15 অক্টোবর 2021, 05:35 বিকাল
•
187 বার পঠিত
করোনা ভাইরাসে মৃত্যুর জোয়ার-ভাটা থেমে থেমে চলতেই আছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৪৬ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকেলে থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়। তখন দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৭৩৭ জনে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৪৬৬ জনের দেহে। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।