আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন হাসপাতালে
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 ডিসেম্বর 2021, 05:01 বিকাল
•
250 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন।