আজ চট্টগ্রামে করোনায় মৃত্যু শূন্য, আক্রান্ত ৫৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 জানুয়ারী 2022, 09:31 সকাল
•
239 বার পঠিত
চট্টগ্রাম করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এটি অক্টোবরের পর সংক্রমণের সর্বোচ্চ হার। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।