আজ চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুলাই 2020, 09:32 রাত
•
119 বার পঠিত
বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি । ফলে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ১ আগষ্ট। আজ চাঁদ দেখা না যাওয়ায় জিলহজ শুরু হবে আগামী বৃহস্পতিবার।
আজ মঙ্গলবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বলা হয়, আজ ২১ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।