বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

আজ ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

মোহাম্মদ খাইরুল আমিন 15 মে 2022, 12:04 দুপুর 296 বার পঠিত
আজ ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রোববার দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে একই তথ্য জানান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক।

বাংলাদেশ ব্যাংক জানায় ,দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিনটি উদ্যাপনের জন্য রোববার লেনদেন বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটি।

এছাড়া এদিন পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

কাল সোমবার থেকে যথারীতি দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে বলেও জানা গেছে।