শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ বিশ্ব শিক্ষক দিবস

মোহাম্মদ খাইরুল আমিন 05 অক্টোবর 2022, 09:11 সকাল 370 বার পঠিত
আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ২০২২ শিক্ষাবর্ষে বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হলো :‘The transformation of education begins with teachers.’ অর্থাৎ ‘ শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু।’

আগামি ২০২৩ সালের গোটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে তা শিক্ষক দ্বারাই শুরু করতে হবে। এবারের প্রতিপাদ্য বিষযটি যেন আমাদের পরিবর্তিত বিষয়ের সঙ্গে মিশে গেছে।

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ শিক্ষার সকল স্তরে আইসিটি শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।

আইসিটিতে অগ্রসর বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং প্রধানমন্ত্রীর জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি ও দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য প্রাথমিক স্তর হতেই আইসিটি শিক্ষা অর্ন্তভুক্তকরণের বিষয়টি বাস্তবসম্মত ও যুগান্তকারী একটি ধারণা ও পদক্ষেপ।

 দেশে গত কয়েক বছরে শিক্ষাখাতে উন্নয়নের জন্য নেয়া হয়েছে নানাবিধ উদ্যোগ। এর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন,প্রাথমিক শিক্ষায় প্রায় শতভাগ ভর্তি, ২৬,১৯২টি বিদ্যালয়ের ১,০৪,০০০ জন শিক্ষককে জাতীয়করণ, নতুন প্রজন্মকে আইটি খাতের ‘দক্ষ জনশক্তি’ হিসাবে গড়ে তুলতে সারাদেশে ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, বিনামূল্যে বই বিতরণ,উপবৃত্তি প্রচলন, নতুন নতুন একাডেমিক ভবন স্থাপন করা,এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ, স্বল্প সময়ে ফলাফর ঘোষণা ইত্যদি সরকারে শিক্ষার উন্নয়নে করে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ।

যতদূর জানা গেছে-১৯৬৬ সাল থেকে প্যারিসে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলনে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে একটি যৌথ সুপারিশমালা প্রণয়ন করে। উক্ত সুপারিশমালায় শিক্ষকতা পেশাকে সম্মানজনক অবস্থানে নেয়াসহ শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতি, দায়িত্ব ও অধিকার,চাকুরির নিরাপত্তা,শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া,পেশাগত স্বাধীনতা, কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন,শিক্ষাসংক্রান্ত নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ,কার্যকর শিক্ষাদান ও শিখনের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দিয়ে আসছিল ।