বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

আজ বিশ্ব পরিবেশ দিবস

অনলাইন নিউজ পোর্টাল 05 জুন 2021, 08:22 সকাল 2,892 বার পঠিত
আজ বিশ্ব পরিবেশ দিবস

নানা কারণে পরিবেশ দূষণ প্রকট হওয়ায় মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। পরিবেশ দূষণের মারাত্মক প্রভাবে বাংলাদেশ এখন দুর্যোগপূর্ণ দেশ। বিশ্বে পরিবেশ দূষণের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে। বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশে প্রতিবছর যত মানুষের মৃত্যু হয়, তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণজনিত রোগব্যাধির কারণে। পরিবেশ বিপর্যয়ের ফলে গত ৬০ বছরে ৮০টির বেশি প্রজাতির প্রাণি নিশ্চিহ্ন হয়ে গেছে। কয়েকশ’ প্রজাতির গাছপালা বিলুপ্ত।