বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

আজ বিশ্ব পঙ্গু দিবস

মোহাম্মদ খাইরুল আমিন 15 মার্চ 2022, 12:51 দুপুর 1,228 বার পঠিত
আজ বিশ্ব পঙ্গু দিবস

আজ ১৫ই মার্চ,যে দিনটি বিশ্বব্যপি পঙ্গু দিবস হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে।  বাংলাদেশেও দিবসটি আজ পালিত হচ্ছে।
বাংলাদেশে পঙ্গুত্বের একটি বড় কারণ সড়ক দুর্ঘটনা। দেশে পঙ্গুত্ব নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, দেশে প্রতি বছর দুর্ঘটনায় আহত হয়ে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন। জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য মতে, বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে বছরে এক লাখ ৩০ হাজার রোগী এ প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়। এর মধ্যে ৫০ হাজার রোগী জরুরি বিভাগ থেকে সেবা নেয়। আর এসব রোগীর মধ্যে বছরে ৩৫০ থেকে ৪০০ জন পঙ্গুত্ব বরণ করে।

বিশেষজ্ঞদের মতে, এসব সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চেয়ে পঙ্গুত্বের সংখ্যা দ্বিগুণের বেশি।

সড়ক দুর্ঘটনা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, পুলিশের সংশ্নিষ্ট পরিসংখ্যান সংস্থা ও বার্ন ইউনিট সূত্রে জানা যায়, দেশে প্রতিদিন গড়ে ৪৫ জন এবং বছরে প্রায় পাঁচ হাজার প্রাণহানি ঘটে।