বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আজ বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 28 জানুয়ারী 2023, 11:44 দুপুর 484 বার পঠিত
আজ বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু হবে। আজ শনিবার বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে নিঃশব্দ পদযাত্রা শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে এবং ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে শেষ হবে। মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।