আগামী বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল ও দোকানপাট
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুলাই 2021, 04:38 দুপুর
•
666 বার পঠিত
স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার তথা ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। ফলে কিছুটা শিথিল হচ্ছে কঠোর বিধিনিষিধ।
আবার এদিকে কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।