আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে
অনলাইন নিউজ পোর্টাল
•
26 অক্টোবর 2021, 11:02 দুপুর
•
215 বার পঠিত
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে , আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
(২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণাঞ্চলে বাড়তে পারে।