আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া যেমন থাকবে
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 নভেম্বর 2022, 08:43 সকাল
•
305 বার পঠিত
আবহাওয়া অধিদফতর জানিয়েছে ,দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
গত বুধবার সন্ধ্যা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।