আগামী ১৪ এপ্রিল থেকে টানা সাতদিনের লকডাউন জারি
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 03:41 দুপুর
•
256 বার পঠিত
আগামী ১৪ এপ্রিল থেকে টানা সাতদিনের লকডাউন জারি। জরুরি সেবা ছাড়া সবধরনের অফিস, কল-কারাখানা বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সব ধরনের যানবাহন চলাচলও। শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির জন্য জরুরি সেবা ছাড়া সবধরনের অফিস, কল-কারখানা, যানবাহনসহ সবকিছু বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে কঠোরভাবে কার্যকর করা হবে। এছাড়া রবিবার এবিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সময় মানুষকে কোনোভাবেই ঘরের বাইরে আসতে দেয়া হবে না।