মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আবহাওয়া অধিদফতরের কালবৈশাখীর পূর্বাভাস

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2020, 01:00 দুপুর • 711 বার পঠিত
আবহাওয়া অধিদফতরের কালবৈশাখীর পূর্বাভাস

মঙ্গলবার সারা দেশে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বাতাসের গতিবেগ কোথাও কোথাও উঠতে পারে ৮০ কিলোমিটার পর্যন্ত।

সোমবার আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া,খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়েপশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্য সব এলাকার উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের ময়মনসিংহ ও সিলেটে অঞ্চলের অধিকাংশ জায়গায় এবং অন্য অঞ্চলের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আভাস রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।