বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

আবারও  সোনার দাম কমলো 

Online_News_Portal_24 04 অক্টোবর 2023, 10:58 রাত 336 বার পঠিত
আবারও  সোনার দাম কমলো 

আবারও  সোনার দাম কমলো 

 ৪ দিনের ব্যবধানে  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। সবোর্চ্চ মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।  এর ফলে এ ক্যাটাগরির প্রতি ভরি সোনার নতুন মূল্য হবে ৯৭ হাজার ৪৪ টাকা । যা এতদিন  ছিল ৯৮ হাজার ২১১ টাকা।

আজ বুধবার (৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে  সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।