বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

৭ বছরে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

মোহাম্মদ খাইরুল আমিন 24 ফেব্রুয়ারি 2022, 03:55 দুপুর 417 বার পঠিত
৭ বছরে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

রাশিয়ার উপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উঠে এসেছে ৭ বছরের সর্বোচ্চ অবস্থানে। তবে বুধবার কিছুটা ইতিবাচক ভঙ্গিতে ছিল এশিয়ার শেয়ারবাজারগুলো।

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২, ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৯৮ মার্কিন ডলার উঠেছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

নিষেধাজ্ঞার ফলে এরই মধ্যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেছে রাশিয়ায়। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে সোমবার সেনা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই স্বীকৃতি দিয়ে মস্কো আন্তর্জাতিক আইন ভঙ্গ করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে দাবি বিশ্ব নেতাদের।

এর প্রতিবাদে শুরু হয়েছে রাশিয়ার উপর একের পর এক বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা। যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে।

বুধবার ২৩ ফেব্রুয়ারী ২০২২, সাত বছরের সর্বোচ্চ অবস্থানে উঠে আসে বিশ্ব জ্বালানি তেলের দাম। সকাল পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ৯৭ ডলার ১৪ সেন্টে। আর যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২ ডলার ৩৫ সেন্ট।