৪০তম বিসিএস; মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 09:20 সকাল
•
364 বার পঠিত
৪০তম বিসিএসের সাধারণ ও কারিগরি দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৭৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। আবার ওই দিন সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় , ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় ভাইভা শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।