শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩১ বছর পলাতক থাকা ফাঁসির আসামি গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন 20 জুন 2022, 05:55 বিকাল 203 বার পঠিত
৩১ বছর পলাতক থাকা ফাঁসির আসামি গ্রেফতার

মানিকগঞ্জে আজহার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কাওসার (৬০)।

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া  সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)-এর কমান্ডিং অফিসার(অধিনায়ক) পুলিশের ডিআইজি মো. মোজাম্মল হল এ বিষয়ে বিস্তারিত জানাবেন হবে বলে জানান।

এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী  জানান,  রোববার  দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি টিম রাজধানীর গুলশান এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মানিকগঞ্জের সদর থানার আজহার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি কাওসারকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আজহার হত্যা মামলার ফাঁসির আসামি দীর্ঘ ৩১ বছর যাবত বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন এলাকায় পলাতক ছিল। তার ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রটি ছিল ভুয়া।