৩ দিন করোনায় মৃত্যু শূন্য যশোর
অনলাইন নিউজ পোর্টাল
•
29 সেপ্টেম্বর 2021, 03:26 দুপুর
•
259 বার পঠিত
২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। বুধবার (২৯ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার- আরএমও জনাব ডা: আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯১ জন।