বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৮ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

অনলাইন নিউজ পোর্টাল 28 ফেব্রুয়ারি 2021, 10:13 দুপুর 304 বার পঠিত
২৮ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২১, রোববার। ১৫ ফাল্গুন, ১২২৭। জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু-

ঘটনাবলি:

১০৬৬ -  ওয়েস্টমিনিস্টার অ্যাবে চালু হয়।
১৫২২ -  ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।
১৫৬৮ -  সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আসমর্পণ।
১৭০৮ -  নিউইয়র্কে ক্রীতদাসদের বিৃদ্রোহে ১১ জন নিহত।
১৭২৮ -  লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।
১৮১৩ -  তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।
১৮২০ -  চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮২৭ -  আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।
১৮৭৭ -  তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।
১৮৮৩ -  ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।
১৯১৯ -  স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।
১৯২২ -  মিশর স্বাধীনতা লাভ করে।
১৯২৪ -  মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।
১৯৪৮ -  ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।
১৯৫১ -  জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা।
১৯৭৪ -  বাংলাদেশে আদমশুমারীর কাজ সম্পন্ন।
১৯৭৯ -  ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।
১৯৮২ -  ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।
১৯৮৪ -  স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।
১৯৮৮ -  ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশেহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।
১৯৯১ -  তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।
২০১৩ -  দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল ।
জন্ম:
১২৬১ -  নরওয়ের রানি মার্গারেটের জন্মগ্রহণ করেন।
১৮৪৪ -  বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের জন্মগ্রহণ করেন।
১৯৩১ - প্রথিতযশা সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসা জন্মগ্রহণ করেন।
১৯৫০  -  জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খান জন্মগ্রহন করেন ।
মৃত্যু:
১৩২৬ -  অস্ট্রিয়ার ডিউক প্রথম লিওপল্ডের মৃত্যু হয়।
১৭১২ -  প্রথম বাহাদুর শাহের মৃত্যু হয়।
১৯১৬ -  মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমসের মৃত্যু হয়।
১৮৯০ -  রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিনের মৃত্যু হয়।
১৯৭০  -  সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।