২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
10 মে 2021, 04:31 দুপুর
•
796 বার পঠিত
ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জনে।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ তথ্য জানানো হয়।