বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২৬

মোহাম্মদ খাইরুল আমিন 23 এপ্রিল 2022, 04:52 দুপুর 224 বার পঠিত
২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২৬

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬ জন রোগী। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সংক্রমিতদের নিয়ে দেশে এখন করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৩২। 

নতুন কারও মৃত্যু হয়নি। তাই করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।

সরকারি হিসেবে গত একদিনে সেরে উঠেছেন ৩১৫ জন। তাদের মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জনে।

তথ্য অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩০ হাজার ২৭৪। অর্থাৎ এই পরিমান রোগী এখন ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যে ২৬ জন নতুন শনাক্ত হয়েছেন তারা ৬টি জেলার। এর মধ্যে ১৮ জনই ঢাকা জেলার। এছাড়া বাকিরা হলেন গাজীপুর (৩), নারায়ণগঞ্জ (১), নেত্রকোণা (১), কক্সবাজার (১)ও সিলেট (২) জেলার।

করোনায় এখন মৃত্যু ও সংক্রমণ অনেক কমে এসেছে। গত ২৫ মার্চের পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একবারও ১০০ ছাড়ায়নি। শুধু তাই নয়, গত ৪ এপ্রিলের পর সংক্রমণ ৬০ ছাড়ায়নি।