বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, নতুন রোগী ৩১

মোহাম্মদ খাইরুল আমিন 13 এপ্রিল 2022, 04:29 দুপুর 770 বার পঠিত
২৪ ঘণ্টায় মৃত্যু নেই, নতুন রোগী ৩১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে আগের দিনের চেয়ে সামান্য বেশি হয়েছে সংক্রমণ। গেল একদিনে নতুন রোগী পাওয়া গেছে ৩১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত করোনা আপডেটের খবরে জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩১ জনের কোভিড শনাক্ত হয়।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।
আগের দিন এই হার ছিল শুন্য দশমিক ৩৮ শতাংশ। 

নতুন আক্রান্তদের নিয়ে এই করোনার মধ্যে এ অব্দি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ২৭৪ জন। তাদের নিয়ে এ
পর্যন্ত ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠলেন।