শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘন্টায় মৃত্যু ১৬, শনাক্তের হার ১.৭৪

অনলাইন নিউজ পোর্টাল 18 অক্টোবর 2021, 09:49 সকাল 261 বার পঠিত
২৪ ঘন্টায় মৃত্যু ১৬, শনাক্তের হার ১.৭৪

করোনায় বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের। অথচ আগের দিন করোনায় প্রাণ হারিয়েছে মাত্র ৬ জন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১০ জন ও ৬ জন নারী। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।