২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ২৬ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৯ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৭৩৯ জন।
গত ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ নয় হাজার ৩৬৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ১৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৩৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।